দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে একাধিক বাড়িঘর বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বুধবার ভোরে দক্ষিণাঞ্চলের বিন্ত জবেইল জেলার বেইত ইয়াহুন এলাকার উপত্যকায় বিস্ফোরক ব্যবহার করে কয়েকটি বাড়ি ও স্থাপনা ধ্বংস করে ইসরায়েলি বাহিনী।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনারা বিন্ত জবেইল থেকে সীমান্তবর্তী মারুন আল-রাস শহরের সড়ক বুলডোজার দিয়ে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে মাজদাল জুন ও আল-মানসুরি এলাকার কাছে নিজেদের বাগান পরিদর্শনে যাওয়া স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করেও গুলিবর্ষণ করা হয়।
তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এনএনএর প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
এমএস/